• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৪
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ, জনসম্মুখে ধ্বংস

দেবহাটায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ, ইউএনওর নিকট লিখিত আবেদন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১০১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পল্লী এলাকায় রাস্তার পাশের সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগটি করেছেন উপজেলার দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ। লিখিত অভিযোগে জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে দেবীশহর এলাকার সরকারি আইডিভুক্ত রাস্তা (নং-৫১১৮) সংলগ্ন মৃত মানিক মোড়লের পুকুরের পাশে রাস্তার ধারে থাকা ১৮টি মেহগনি গাছ কোনো ধরনের টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করা হয়।

 

অভিযোগে আরও বলা হয়, বিক্রিত গাছের মধ্যে ৩টি মেহগনি গাছ বেআইনিভাবে কেটে ফেলেন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদিকুল আমিন এবং মৃত নুর ইসলামের স্ত্রী মোছাঃ ফরিদা ইয়াসমিন (লিলি)। স্থানীয়দের বাধা উপেক্ষা করেই তারা এসব গাছ কেটে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

 

এলাকাবাসীর দাবি, গাছগুলো কাটার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার সৌন্দর্য নষ্ট হয়েছে। এছাড়া রাস্তার পাশের গাছ না থাকায় পুকুরের দিকে রাস্তা ভেঙে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে।

 

লিখিত আবেদনে বিষয়টি সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com