• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার আজিজপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচীর উদ্বোধন করেন।

 

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খাল খনন প্রকল্প প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক কর্মসূচী। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার জলাবদ্ধতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বোয়ালমারী খালসহ জেলার আরও একাধিক খাল খনন করা হবে।

 

তিনি খাল খনন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের স্কেচ ম্যাপ অনুযায়ী সঠিকভাবে কাজ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় জনগণকে এ কর্মসূচীতে সহযোগিতার আহ্বান জানান।

 

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com