• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৯
সর্বশেষ :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২

সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১২৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
Oplus_131072

দেবহাটা উপজেলার চলাচলের অযোগ্য শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের পরাজিত এমপি প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তিনি সরেজমিনে শাখরা-কোমরপুর ব্রিজ এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল দৈনিক পত্রদূত পত্রিকায় “শাখরা-কোমরপুর ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরিদর্শনকালে আব্দুর রউফ বলেন, শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে এবং দ্রুত কাজ শুরু করা হবে। তিনি জানান, ইতোমধ্যে ৬ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে এবং ঠিকাদারের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে।

এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু আপনাদের থেকে দূরে যাইনি। অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। খুব শিগগিরই ব্রিজটির সংস্কার কাজ শুরু হবে।”

এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com