• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯
সর্বশেষ :
শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন

শ্যামনগরে মা*ম*লার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার অভিযোগে মানববন্ধন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামে হত্যা চেষ্টা মামলার তদন্ত ভিন্ন পথে প্রবাহিত করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন ভুক্তভোগী পরিবার, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

 

মানববন্ধনে আহত সুমাইয়া খাতুন ও রওশানারা অভিযোগ করে বলেন, সম্প্রতি তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায় একই এলাকার কয়েকজন ব্যক্তি। এতে রওশানারার দুই হাত ও মাথায় গুরুতর জখম হয় এবং হাড় ভেঙে যায়।

 

এ ঘটনায় রওশানারা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। তবে অভিযোগ উঠেছে, মামলার ২ নম্বর আসামি প্রভাব খাটিয়ে তদন্ত কর্মকর্তাকে ম্যানেজ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। একই সঙ্গে বাদী ও সাক্ষীদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা মামলাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন, যা নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

 

মানববন্ধন থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com