• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩
সর্বশেষ :
সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প

দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দেবহাটায় শিশুশ্রম রোধ, দারিদ্র মোকাবিলা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দেবহাটা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সুশীলন দেবহাটা এরিয়া অফিসের ম্যানেজার মামুন হোসেন। সঞ্চালনা করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার মিল্টন সিং, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, দেবহাটা থানার এএসআই সোহাগ হোসেন, সাসের কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষক আশরাফুজ্জামান, ইউপি সদস্যা রেহেনা পারভিন, পারুলিয়া ইউনিয়নের সমাজসেবক ইদ্রিস আলী, ইয়ুথ ফোরামের সদস্য আল আমিন ও ফিরোজ হোসেনসহ অনেকে।

 

সভায় শিশুশ্রম প্রতিরোধে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

বক্তারা শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com