• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা

মো: আল মামুন / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

হঠাৎ রাতের বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাতক্ষীরার ধানচাষীরা। চলতি মৌসুমে ধান কাটার শেষ সময়ে এমন বৃষ্টিতে মাঠে থাকা পাকা ধান নিয়ে চরম উদ্বেগে রয়েছেন কৃষকরা।

 

মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার মাঠে কাটা ও অর্ধেক কাটা ধান ভিজে গেছে। এতে ধানের মান নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদন খরচও বাড়ার আশঙ্কা করছেন কৃষকরা।

 

কৃষকদের অভিযোগ, কয়েকদিন ধরে আবহাওয়া অনুকূলে থাকায় তারা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু আকস্মিক বৃষ্টিতে তাদের সেই পরিশ্রম এখন হুমকির মুখে পড়েছে।

 

অনেক জায়গায় মাঠেই ধান পড়ে থাকায় তা দ্রুত ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। একই সঙ্গে টানা বৃষ্টি হলে ধান অঙ্কুরিত হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা।
এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় দ্রুত ধান সংগ্রহ ও সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

 

কৃষকদের দাবি, এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করা হলে তারা কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com