• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫১
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কয়রা, খুলনা প্রতিনিধি / ২৯৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

কয়রা উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত। এসময় বক্তব্য রাখেন, খুলনা জেলা ত্রান ও পুর্নবাসন অফিসার আব্দুল করিম, কয়রার সহকারি কমিশনার ( ভুমি) জান্নাতুল ফেরদৌস, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, মৎস্য অফিসার সমীর কুমার সরকার, পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, সহকারি শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডল, সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন প্রমুখ।

 

 

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কয়রার ভুমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত পানিতে ডুবে মারা যাওয়া ২ জনের পরিবারের মাঝে চেক বিতরণের পাশাপাশি মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মাঝে ফুড প্যাক বিতরণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com