• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৮
সর্বশেষ :
নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার শ্যামনগরে মায়ের মা*ম*লায় পুত্র জেল হাজতে নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন সম্পন্ন দেবহাটায় পুলিশের ধারাবাহিক অভিযানে আবারও বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু জব্দ, অবমুক্ত সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় নির্ধারিত সময়সূচি মেনে শুরু আম পাড়া, আগাম সংগ্রহে কড়াকড়ি

আল মামুন / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

৫ মে থেকে গোপালভোগসহ স্থানীয় জাত—ধাপে ধাপে চলবে আম সংগ্রহ, ভালো ফলনে আশাবাদী চাষি ও ব্যবসায়ীরা

 

জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার (৫ মে) থেকে সাতক্ষীরা জেলায় শুরু হয়েছে আম পাড়া। ধাপে ধাপে বিভিন্ন জাতের আম সংগ্রহের নির্দেশনা দিয়েছে প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।

 

ঘোষিত সূচি অনুযায়ী—৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। ১৫ মে থেকে হিমসাগর ও ক্ষীরসাপাত, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ করলে অপরিপক্ব ফল বাজারে আসা বন্ধ হবে এবং গুণগত মান বজায় থাকবে। এ জন্য আগাম আম পাড়া রোধে প্রশাসন নজরদারি জোরদার করেছে।
তালা উপজেলায় প্রায় ৭১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। ইতোমধ্যে বাগানগুলোতে আম পাড়ার প্রস্তুতি শুরু হয়েছে। শ্রমিক নিয়োগ, ঝুড়ি ও প্যাকেট প্রস্তুত এবং পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

 

স্থানীয় আম ব্যবসায়ী রাজু বলেন, তালার আম খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এ বছর ফলন ভালো হওয়ায় সরবরাহও বেশি থাকবে বলে আশা করছেন তিনি।

 

মহান্দী গ্রামের চাষি বাবুল শেখ জানান, তিন বিঘা জমিতে আম চাষ করে ভালো ফলন পেয়েছেন এবং ন্যায্য দাম পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

 

আম পাড়া মৌসুমকে ঘিরে স্থানীয় শ্রমিকদের মধ্যেও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই মৌসুমি কর্মকাণ্ড উপজেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, নির্ধারিত সময় মেনে আম পাড়া হলে কৃষক ন্যায্য দাম পাবেন এবং ভোক্তারা পরিপক্ব ও নিরাপদ আম পাবেন। এতে স্থানীয় আমের সুনামও অক্ষুণ্ণ থাকবে।

 

সময়সূচিভিত্তিক আম সংগ্রহের এই উদ্যোগ একদিকে যেমন বাজারে মানসম্মত ফল নিশ্চিত করবে, অন্যদিকে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com