• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

দু*র্বি*ষহ জীবন দেবহাটার পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনের

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২০৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মে, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দীর্ঘ ১৭ বছর ধরে সংবাদপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন আলাউদ্দিন নামের এক পত্রিকা বিক্রেতা। নানা প্রতিকূলতার মধ্যেও ছেলে-মেয়ে, স্ত্রী ও নাতিসহ পুরো পরিবার নিয়ে খালের ওপর নির্মিত ছোট্ট ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবহাটার বিভিন্ন এলাকায় ঘুরে প্রতিদিন সংবাদপত্র বিক্রি করেন আলাউদ্দিন। একসময় কাগজের পত্রিকার চাহিদা বেশি থাকলেও অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের কারণে এখন বিক্রি অনেক কমে গেছে। ফলে তার আয়ও আগের তুলনায় অনেক কমেছে।

 

খালের ওপর নির্মিত ছোট্ট টিনশেড ঘরটিই বর্তমানে তার পরিবারের একমাত্র আশ্রয়স্থল। বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে আতঙ্কে থাকতে হয় পুরো পরিবারকে। ঝড়-বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, অনেক সময় নির্ঘুম রাত কাটাতে হয় তাদের।

 

আলাউদ্দিন বলেন, “পত্রিকা বিক্রি করেই সংসার চালাই। এখন আগের মতো আয় হয় না। তারপরও পরিবারের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছি।”

 

স্থানীয় বাসিন্দারা জানান, আলাউদ্দিন একজন সৎ, পরিশ্রমী ও নিরহংকার মানুষ। দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রি করলেও আর্থিক সংকটের কারণে এখনও মানবেতর জীবনযাপন করছেন। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

 

অভাব-অনটনের মাঝেও পরিবারের দায়িত্ব পালন করে যাওয়া আলাউদ্দিনের জীবনসংগ্রাম যেন সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com