• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১১
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা

জিএম আমিনুল হক / ১২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মে, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের পাশের একটি সাড়ে ছয়শ ফুট দীর্ঘ রাস্তা স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও আজও সংস্কারের মুখ দেখেনি। দীর্ঘদিনের অবহেলায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

জানা গেছে, ধুলিহর ইউনিয়ন পরিষদ থেকে মাত্র দুইশ গজ দূরে সানাপাড়ার নজরুল ইসলামের বাড়ি থেকে হাবিব মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটি দুই পাশের পিচঢালা সড়কের সঙ্গে সংযুক্ত। কিন্তু বছরের পর বছর কোনো সংস্কার বা মাটি ভরাট না করায় বর্তমানে রাস্তাটি আশপাশের সড়ক থেকে প্রায় ৩ থেকে ৪ ফুট নিচু হয়ে গেছে।

 

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। ফলে পথচারীদের চলাচলে যেমন ভোগান্তি পোহাতে হয়, তেমনি রাস্তার দুই পাশের বসতবাড়ির লোকজনও চরম দুর্ভোগে পড়েন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

 

স্থানীয় গণমাধ্যমকর্মী শরীফুল আলম রানা জানান, বছরের অর্ধেকেরও বেশি সময় রাস্তাটি পানির নিচে ডুবে থাকে। এতে শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

 

এলাকাবাসী নজরুল ইসলাম, আব্দুল হামিদসহ একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে আমরা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছি। আমাদের মতো অবহেলিত রাস্তা আর কোথাও আছে কি না জানা নেই। সরকার আসে, সরকার যায়, কিন্তু এই রাস্তার উন্নয়ন আর হয় না।”

 

ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কার ও উঁচুকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com