• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১২
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২২০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মে, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ভোররাতে ঢাকা হাইকোর্টে যাওয়ার পথে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলার জটিলতায় তিনি কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। গত ৪ মে তাঁর মায়ের মৃত্যু হলে তিনি বাড়িতে আসেন। পরে শনিবার (৯ মে) জামিনের উদ্দেশ্যে পুনরায় ঢাকায় যান। রবিবার ভোরে শ্যামলী থেকে হাইকোর্টের পথে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছোট ছেলে আবুল হাসান জানান, কোরবানির ঈদের আগেই বাড়ি ফেরার ব্যাপারে তাঁর পিতা খুবই আগ্রহী ছিলেন। দ্রুত জামিন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতেই তিনি ঢাকায় গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর ফেরা হলো না তাঁর।

 

পরিবারের সদস্যরা জানান, মায়ের মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্বজনদের ধারণা, সেই গভীর শোকই তাঁর মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

 

নজরুল ইসলাম দীর্ঘদিন দেবহাটা উপজেলার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানবিক আচরণের জন্য তিনি এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেবহাটাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

পরিবার সূত্রে আরও জানা গেছে, ঢাকা থেকে মরদেহ দেবহাটায় পৌঁছানোর পর বিকেলে জানাজার নামাজ শেষে কুলিয়া ইউনিয়নের গোবরাখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশেই দাফন সম্পন্ন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com