• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মে, ২০২৬

সাতক্ষীরার তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে শওকাত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

রবিবার (১০ মে) বিকাল ৩টার দিকে গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

 

মৃত শওকাত সরদার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের ঝনু সরদারের ছেলে।

 

স্থানীয় বিল্লাল হোসেন জানান, সকালে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে খালে আসেন শওকাত সরদার। বিকাল ৩টার দিকে তাকে খালপাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

 

স্থানীয় সুমন রায় গণেশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত ব্যক্তির পাশ থেকে মাছ ধরার জাল ও মাছ রাখার ব্যাগ পাওয়া গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com