• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪০
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

দেবহাটায় বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মে, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “খাল কাটা প্রকল্প বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক উন্নয়ন কর্মসূচীর অন্যতম। খাল পুনঃখননের মাধ্মে যেমন কৃষক অধিক ফসল উৎপাদনের সুযোগ পাবে, তেমনি এলাকার জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

সোমবার (১১ মে) সকাল ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, “আমরা যে যেই রাজনৈতিক দলের হই না কেন, দেশ, জাতি ও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।” এসময় তিনি জানান, বসুখালী খালসহ সাতক্ষীরা জেলার একাধিক খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল খনন কাজে কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

 

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার দৈর্ঘ্যের বসুখালী খাল পুনঃখনন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com