• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫২
সর্বশেষ :
মেয়াদোত্তীর্ণ কমিটির দৌরাত্ম্য, মাদকের স্বর্গে পরিণত সরুলিয়া বাজার! জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করলেন এম সামাদ মতিন নারায়ণগঞ্জে আড়াইহাজারে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহায়তায় সফল বাস্তবায়ন দেবহাটায় পুলিশের অভিযানে আবারও ভারতীয় রেনু পোনা আটক দেবহাটায় ভগ্নিপতির বি*রুদ্ধে মিথ্যা মা*মলার অভিযোগে সংবাদ সম্মেলন আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ শ্যামনগরে ভোগ দখলীয় জমিতে খাল খননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত দেবহাটায় অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার

মেয়াদোত্তীর্ণ কমিটির দৌরাত্ম্য, মাদকের স্বর্গে পরিণত সরুলিয়া বাজার!

নিজস্ব প্রতিনিধি / ৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬

সাতক্ষীরার সরুলিয়া বাজারে দীর্ঘদিন ধরে নতুন কমিটি গঠন না হওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে। অভিযোগ উঠেছে, বাজার কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হলেও এখনো পুরোনো কমিটিই প্রভাব বিস্তার করে বাজার পরিচালনা করছে। এতে বাজারজুড়ে সৃষ্টি হয়েছে অনিয়ম, বিশৃঙ্খলা ও জবাবদিহিহীন পরিবেশ।

 

 

জানা গেছে, বর্তমান বাজার কমিটির সভাপতি উপজেলা তাঁতীলীগের সভাপতি আহসান উল্লাহ টিটু। অন্যদিকে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলামের আপন ভাই সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন আমানুল্লাহ সরদার। সভাপতি আওয়ামীলীগের পদে থাকাতে সাধারণ সম্পাদক নিজের ইচ্ছামত করে বাজার নিয়ন্ত্রণ করে যাচ্ছেন।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক বাজার কমিটির এক উপদেষ্টা ও কয়েকজন সদস্য অভিযোগ করে বলেন, সভাপতির ভাই রাজনৈতিক পদে থাকায় সেই প্রভাব ব্যবহার করে বাজারে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। এ কারণে অনিয়মের বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে সাহস পান না। বাজারের বিভিন্ন সিদ্ধান্তও একক প্রভাবেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তারা।

 

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের অভিযোগ, সরুলিয়া বাজারে প্রকাশ্যেই গাঁজা বিক্রি ও সেবন করা হয়। কিছু দোকানদার নিজ দোকানের মধ্যেই মাদক সেবন করেন। অথচ এসব বিষয়ে বাজার কমিটির কোনো কার্যকর ভূমিকা নেই। বরং নীরব ভূমিকার কারণে বাজারটি ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ তাদের।
এছাড়া বাজারে নেই কোনো স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবস্থা। যে শৌচাগার রয়েছে, সেটিও ব্যবহার অনুপযোগী ও নোংরা পরিবেশে ভরা। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও ক্রেতাদের।

 

অভিযোগ রয়েছে, প্রতি মাসে বাজারের দোকান থেকে টাকা উত্তোলন করা হলেও সেই অর্থ কোথায় ব্যয় হচ্ছে তার কোনো হিসাব ব্যবসায়ীদের সামনে উপস্থাপন করা হয় না। বাজারে মারামারি, বিশৃঙ্খলা কিংবা ব্যবসায়ীদের মধ্যে বিরোধ সৃষ্টি হলেও কমিটির সদস্যদের কাউকে এগিয়ে আসতে দেখা যায় না বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

 

এদিকে দ্রুত বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন ও জবাবদিহিমূলক কমিটি গঠনের দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। তাদের দাবি, স্বচ্ছ ও কার্যকর নেতৃত্ব ছাড়া সরুলিয়া বাজারে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com