• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৪
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

কালবৈশাখী ঝড়ে ল*ণ্ড*ভ*ণ্ড দেবহাটা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

গাছ উপড়ে সড়ক অবরুদ্ধ, ঘরের চাল উড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

 

গত রাতের ভয়াবহ কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আকস্মিক ঝড় ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। পাশাপাশি অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও বসতবাড়ির টিনের চাল উড়ে গিয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় তীব্র দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে উপজেলার সখিপুর, পারুলিয়া, কুলিয়া, নওয়াপাড়া ও দেবহাটা সদরসহ বিভিন্ন ইউনিয়নের বহু গাছ ভেঙে সড়কের ওপর পড়ে। এতে রাত থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

 

ঝড়ের সময় অনেক পরিবার আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। বিভিন্ন এলাকায় টিনের ঘরের চাল উড়ে যাওয়ায় বহু পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, টিনশেড ও দোকানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

 

কৃষি খাতেও ঝড়ের বড় ধরনের প্রভাব পড়েছে। অনেক স্থানে আম, লিচুসহ মৌসুমি ফলের গাছের ডালপালা ভেঙে পড়েছে। মাঠের বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

 

এছাড়া বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

ঝড়ের পরপরই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মিনিটের ঝড়েই অনেক পরিবারের দীর্ঘদিনের সঞ্চয়ে গড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

 

উপজেলার সচেতন মহলের মতে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com