• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৩
সর্বশেষ :
দেবহাটায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ: উন্নয়ন, পর্যটন ও সীমান্ত সুরক্ষায় গুরুত্বারোপ ব্র্যাক ডেইরি উদ্যাগে সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাইকগাছায় তিন দিন ব্যাপী ভূমিমেলা শুরু শ্যামনগরে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালবৈশাখী ঝড়ে ল*ণ্ড*ভ*ণ্ড দেবহাটা দেবহাটায় গ্রাম আদালত কার্যক্রমে শ্রেষ্ঠ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর

দেবহাটায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ: উন্নয়ন, পর্যটন ও সীমান্ত সুরক্ষায় গুরুত্বারোপ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেছেন, সাতক্ষীরা সম্ভাবনাময় একটি জেলা। চিংড়ি রপ্তানি এ জেলার অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন দর্শনীয় স্থানকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীমহলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

 

জেলা প্রশাসক বলেন, পর্যটন খাতে গুরুত্ব দিয়ে সকলের সহযোগিতায় সাতক্ষীরাকে একটি নতুন উচ্চতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধ এবং সীমান্ত সুরক্ষায় লাইটিং ব্যবস্থা চালুর বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, দেবহাটা ছোট উপজেলা হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনা অনেক। জলাবদ্ধতা জেলার একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন এবং জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 

জেলা প্রশাসক শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়নসহ সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দ্রুত কাজ শেষ করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

 

সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ।

 

সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে জেলা প্রশাসক দেবহাটা উপজেলা পরিষদের প্রধান গেট উদ্বোধন করেন, শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন, থানা পরিদর্শন করেন এবং ভূমি সেবা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com