• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৮
সর্বশেষ :
শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে জিয়ার কবর জিয়ারত ও দোয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ স্লোগানকে সামনে রেখে ১৯-২১ মে অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা সরকারি বিবিএম ইনস্টিটিউশনে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) (অ: দা) মাইনুল ইসলাম খান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি বিবিএম ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক মদন মোহন পাল, শিক্ষক দেবপ্রসাদ ঘোষ, দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, ভূমি অফিসের নাজির প্রদীপ কুমার ঢালী, মিউটেশন সহকারী অমিত কুমার বর, সার্টিফিকেট পেশকার সচিন সরকার সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। পরে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধা যাচাই করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দীপ সরকার, দ্বিতীয় স্থান আহসান তৃতীয় উজানি মন্ডল।

 

এদিকে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলা উপলক্ষে ভুমি উন্নয়ন কর সেবা বুথ, অর্পিত সম্পত্তি সেবা বুথ, খাস জমি সেবা বুথ, ই নামজারি সেবা বুথ স্টল স্থাপন করা হয়েছে। যেখান থেকে সরাসরি সহজে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com