• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি / ৮৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মে, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগীপোতা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

 

জানা গেছে, যুগীপোতা গ্রামের আব্দুল সামাদের পুত্র আব্দুল হাই সরদার ১৪বিঘা জমি হারি নিয়ে মৎস্য চাষের পাশাপাশি ধান চাষ করে আসছিল। এবছর ঘেরের জমিতে ইরিবোরো ধানের বাম্পার ফলন হলেও ২৫মে  ভোররাতে পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের মৃত সমিরউদ্দীনের পুত্র বারী সরদার, বাবরালী সরদারের পুত্র আয়ুব আলী মধু, মৃত আলাউদ্দীন সরদারের পুত্র হাফিজুল ইসলাম ও সুলতান পুর গ্রামের সাখাওয়াত শেখের পুত্র তুহিন শেখ পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে ধান ও বিচলীর গাদায় আগুন দিয়েছে বলে আব্দুল হাই অভিযোগ করেন।

 

আগুনে পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী আব্দুল হাই জানিয়েছেন। সারা বছরের স্বপ্নের ফসল আজ সকাল থেকে ঘরে তোলার কথা। কিন্তু ঘরে তোলার আগমুহূর্তে ঘেরের মধ্যে ধান ঝাড়াই মাড়াই করার অস্থায়ী চাতালেই শুকনো ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে তার সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছে।

 

এঘটনায় ভুক্তভোগী আব্দুল হাই সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান জানান- অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com