• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মে, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে ঝড়ের সময় শুকনা নারিকেল গাছ ভেঙে চাপা পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪ টায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় বাড়ির পাশে শুকনা নারিকেল গাছের নিচে খেলছিল শারমিন। এ সময় শুকনা নারিকেল গাছ ভেঙে তার গায়ের ওপর পড়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শারমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com