• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৭
সর্বশেষ :
গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম

কালিগঞ্জে চার সন্তানের জননী কল্পনা রানীর সাপের কামড়ে ক*রু*ণ মৃ*ত্যু

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ / ১০০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহিনীর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি
গত রাতে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামেই ঘটে। নিহত কল্পনা রানী মল্লিক ওই গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১ জুন) দিবাগত রাত ১২টার দিকে নিজ ঘরের বারান্দায় থাকার সময় কল্পনা রানীকে একটি বিষধর কালাচ (কালনাগিনী) সাপ কামড় দেয়। ঘটনার পরপরই প্রথমে তাকে হাসপাতালে না নিয়ে পারিবারিক ও স্থানীয় ওঝা- বৈদ্যের মাধ্যমে সনাতন পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।

 

এতে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আজ মঙ্গলবার (২ জুন) সকালে তাকে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

গৃহবধূ কল্পনা রানী মল্লিকের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে, স্থানীয় সচেতন মহল সাপের কামড়ের পর ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে ওয়ান স্টপ অ্যান্টিভেনম চিকিৎসা নেওয়ার জন্য সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com