• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৯
সর্বশেষ :
ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন ইউএনও সবিতা সরকার শ্যামনগরে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁ*স দিয়ে শিশুর মৃ*ত্যু পাইকগাছায় গ*ণপি*টুনিতে যুবক নি*হত, হা*মলা-ভাঙচুর ও অ*গ্নিসং*যোগের অভিযোগ পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে প্রসূতির মৃ*ত্যু ‎‎পাইকগাছায় কাঁঠালের বাম্পার ফলন তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ স্বপ্নের কফিন কাঁধে স্বজনদের আহাজারি: লেবাননে নি*হত সাতক্ষীরার দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম রামিসা ধ*র্ষ*ণ ও হ*ত্যা মা*মলায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁ*সি নওয়াপাড়ায় ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুন, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

 

সোমবার (০৮ জুন ২০২৬) সকালে সখিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

 

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে প্রকৃত উপকারভোগীদের মাঝে চাল বিতরণের ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, মোছাঃ সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভিডাব্লিউবি কার্ডধারী উপকারভোগীদের মাঝে সরকারি বরাদ্দ অনুযায়ী চাল বিতরণ করা হয়। চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ইউনিয়নের অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com