• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

দেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১০৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ জুন, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অপসিজন তরমুজ চাষ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষকদের মাঝে বিনামূল্যে তরমুজ বীজ বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

 

উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে যেসব এলাকায় অপসিজন তরমুজ চাষের সম্ভাবনা ও উৎপাদনের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে ভালো অবস্থানে রয়েছে, সেসব এলাকার মোট ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে তরমুজের বীজ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, দেবহাটায় অপসিজন তরমুজ চাষে ইতোমধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কৃষকদের আগ্রহ ও সাফল্যকে আরও এগিয়ে নিতে এবং এই লাভজনক চাষের পরিধি বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

তিনি আরও জানান, আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে কাজ করে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com