• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট

আশাশুনি প্রতিনিধি / ৮১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আশাশুনি উপজেলার বৃহত্তর মৎস্য সেট মহেশ্বরকাটি সেটে এক ভ্যারাইটি মুদি ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুন) থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।

 

বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বুধবার দুপুর ৩টার দিকে দোকান বন্ধ করতে শার্টার টানছিলেন।

 

এসময় সংঘবদ্ধ চোরেরা প্রাইভেট কার (যার একটি ডিজিট হাইড করা) ঢাকা মেট্রো-গ- ৪৩-৭৬৬ গাড়িতে করে বাজারে পৌছে দোকান থেকে সামান্য দূরে রেখে একজন দোকানে ঢোকেন। কিছুটা বিদেশী চেহারার লোকটি অর্ধেক বন্ধ দোকানের ভিতরে ঢুকে ইংরেজীতে মালের নাম বলে নেন।

 

দু’শ টাকার নোট দিয়ে ইংরেজীতে টাকার অংক বলেন এবং একই ভাবে ইংরেজী ১০০০টাকার নোট দেখতে চান। ব্যবসায়ী অতটা না ভেবে গোপন স্থানের ৬৫হাজার টাকার বান্ডেল থেকে একটি ১০০০ টাকার নোট তাকে দিলে তিনি বিদেশী ভঙ্গিতে টাকা দেখতে থাকেন এবং সম্ভবত কিছু একটা লাগিয়ে টাকা ফেরত দেন।

 

এসময় প্রাইভেটে থাকা অপর সহযোগি গাড়িতে একটি মেয়েকে রেখে তিনি দোকানে ঢুকে সঙ্গ দেন। এরপর তারা চলে যায়। ব্যবসায়ীও কিছু বুঝে উঠতে পারেনি। পরদিন (বৃহস্পতিবার) মাল আনতে পাঠানোর সময় টাকা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন এবং ঐ বিদেশী স্টাইলের ভদ্রবেশী চোরেরা টাকা হাতিয়ে নিয়েছে বুঝতে পারেন।

 

ঘটনার সময় অপর পাশের এক যুবক ব্যবসায়ী কৌতুহল বশতঃ প্রাইভেটের ভিডিও করেছিল এবং বিদেশী স্টাইলের দুজনকে মেম্বারের দোকানে ঢুকতে ও গাড়িতে মহিলা ছিল, যা তার ভিডিওতে দেখা যায়। কিছু আগে তারা রাস্তার আরেক পাশে মেম্বারের ভাইয়ের দোকানে একই ভাবে ইংরেজীতে কথা বলে ২০০ টাকা বের করে এবং ১০০০ টাকা দেখতে চেয়েছিল। মালিক দোকানে না থাকায় কর্মচারী ইংরেজী বুঝতে না পারায় তাদেরকে মাল দেয়নি বলে জানাযায়।

 

এব্যাপারে থানায় জিডি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com