• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬
সর্বশেষ :
পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ

আশাশুনি প্রতিনিধি / ১১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ জুন, ২০২৬

আশাশুনি উপজেলার কমলাপুরে পোল্ট্রি ফার্মের কর্মচারী রাফাতের মৃত্যুর ঘটনা নিয়ে পরিবার ও এলাকার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এব্যাপারে অপমৃত্যু মামলা রুজু ও ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

কালিগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে রাফাত (১৯) আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের আক্তারুজ্জামানের কমলাপুর গ্রামস্থ পোল্ট্রি ফার্মে কাজ করে থাকে। শনিবার (১৩ জুন) রাতে সে ফার্মে ঘুমিয়ে ছিল। পরদিন সকালে রাফাতের বাড়িতে মোবাইলে জানান হয়, সে আত্মহত্যা করেছে।

 

৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফার্মের রো’র সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা তার মৃতদেহ উদ্ধার করেন। অপমৃত্যু মামলা রুজুর পর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়।

 

পরিবারের লোকজন ও এলাকার বহু নারী পুরুষ তাকে হত্যা করা হয়েছে, মরদেহে রক্তের ছাপ, অন্ডকোষ রক্তাক্ত ছিল দাবী করে থানা সড়কে মানববন্ধন করেন।

 

রাফাতের ভাই ইস্রাফিল, মা শাহানারা, খালা জাহানারা ও চাচা আলতাফ হোসেন বক্তব্য রাখেন। তারা হত্যার পক্ষে প্রমান থাকায় হত্যা মামলা নিতে থানা পুলিশের কাছে দাবী জানান। পরে বিক্ষোভ মিছিল করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com