• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩১
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ১৮১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার সুরক্ষার দাবিতে ১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে তালা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তালা প্রেসক্লাব প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার। সভা পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আলহাজ্ব মুহাম্মাদ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।

 

এছাড়া ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক, সহ-সভাপতি আছাদুজ্জামান রাজু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মুতাহিরুল হক শাহিন, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন এবং নির্বাহী সদস্য এস এম নাহিদ হাসান, আজিজুর রহমান, মো. ইমরান হোসেন, আব্দুল্লাহ আল ফারুক (সাগর) ও মো. কামাল হোসেন।

 

বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com