• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৩
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

দেবহাটায় চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসায় হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৮৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে আলোচনা সভা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নতুন হিজরি বছরের শুভসূচনা করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উক্ত মাদ্রাসা-এতিমখানার পরিচালক আলহাজ্ব মোঃ মঈনউদ্দীন ময়না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল হক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল ওয়াহেদ, সমাজসেবক আলহাজ্ব মনিরুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হামিদ এবং বীর মুক্তিযোদ্ধা এটিএম জামাত আলী।

 

বক্তারা হিজরি নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে নতুন বছরকে স্বাগত জানাতে হবে। তারা নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষার প্রসারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় মুসল্লি এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com