• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

শ্যামনগরে ব*জ্রপাতে জেলের মৃ*ত্যু

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নুর ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম আরও দুইজন সঙ্গীকে নিয়ে বাড়ির পাশের চুনকুড়ি নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে নৌকার ভেতরে লুটিয়ে পড়েন।

 

তার সঙ্গে থাকা দুই সঙ্গী জানান, বজ্রপাতের পর নুর ইসলামের শরীর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তারা তাকে উদ্ধার করে দ্রুত লোকালয়ে নিয়ে আসেন এবং স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান।
পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নুর ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com