• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত

নিজস্ব প্রতিনিধি / ১১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ জুন, ২০২৬

দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক, আধুনিক সাতক্ষীরার রুপকার শহীদ স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাৎ বার্ষকী উপলক্ষে ১৯জুন শুক্রবার বিকেলে সদর উপজেলার বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মো: শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে স্মরণসভার আয়োজন করা হয়।

 

বিডিএফ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি জি এম আমিনুল হক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো.আরশাদ আলী, প্রচার সম্পাদক এম এম জয়নাল, অর্থ সম্পাদক মো. শরীফুল আলম রানা, সাবেক সাধারণ সম্পাদক এম এ সাইদ, শামীম রেজা রাজু, ইমরান হোসেন, এস এম ইসমাইল হোসেনসহ সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ। স্মরণসভায় বক্তারা শহীদ স ম আলাউদ্দীনের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করা হয়।

 

স্মরণসভায় বক্তারা আরও বলেন গ্রামের মেঠোপথ ধরে কখনো মোটরসাইকেলে, কখনো আবার পায়ে হেঁটে ধুলোবালি উড়িয়ে ছুটে চলতেন এক মধ্যবয়সী মানুষ। গ্রামের সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনতেন, বুকে জড়িয়ে নিতেন মেহনতি মানুষকে। সাতক্ষীরার মানুষ তাঁকে চিনত তাদের ‘অভিভাবক’ হিসেবে। কিন্তু ১৯৯৬ সালের ১৯ জুনের কালরাত্রিতে ঘাতকের তপ্ত বুলেট স্তব্ধ করে দেয় সেই পথচলা।

 

তিনি হলেন আলাউদ্দীন ফুডস্ এন্ড কেমিক্যালের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা, ভোমরা স্থলবন্দরের প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা, দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীন। তিনি সব সময় সাতক্ষীরার উন্নয়নে আলোর দিশারি হয়ে কাজ করেছেন। সাতক্ষীরার মানুষ শহীদ স ম আলাউদ্দীনকে হাজার বছর ধরে গভীর শ্রদ্ধায় স্বরণ করবেন।

 

স্মরণসভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com