• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০২
সর্বশেষ :
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু

দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ জুন, ২০২৬
Oplus_131072

বাল্যবিয়ে, শারীরিক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ও বুধবার উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা এবং দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

 

কর্মশালার প্রথম দিনে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা এপিসিওর সিনিয়র ম্যানেজার লিটন মণ্ডল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন।

 

গত ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মুফতি মাওলানা শাইখ মুহাম্মদ উছমান গনী। কর্মশালায় সুশীলনের সিডিও মিজানুর রহমান, জোস্ন্যা বালা এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১২০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় ইসলামে বিয়ে ও পরিবার গঠনের উদ্দেশ্য, বাল্যবিয়ের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি, সন্তানদের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য, বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি দায়িত্ব পালনে অবহেলার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

 

এছাড়া শিশুদের ওপর শারীরিক শাস্তির কুফল, শোষণ, নির্যাতন, সহিংস আচরণ ও অবহেলাসহ শিশুদের চার ধরনের ঝুঁকি, শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

 

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাদের মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এ বিষয়ে ধর্মীয় নেতাদের করণীয় সাতটি মূলনীতি তুলে ধরা হয়। পাশাপাশি শিশু শ্রম প্রতিরোধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

 

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মপরিকল্পনা অনুযায়ী সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com