• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০২
সর্বশেষ :
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু

দেবহাটায় পুলিশের ধারাবাহিক অভিযানে আবারও বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু জব্দ, অবমুক্ত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ জুন, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের ধারাবাহিক অভিযানে আবারও বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি মাছের রেনু (পোনা) জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত রেনুগুলো জীবিত অবস্থায় দ্রুত বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীমের নির্দেশনায় ওসি (তদন্ত) মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ওয়াপদা পাকা সড়কের পাশে অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় মুখ বাঁধা একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বস্তার মুখ খুলে চারটি পলিব্যাগে ভরা বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু পাওয়া যায়। রাত ১টা ১৫ মিনিটে রেনুগুলো জব্দ করা হয়।

 

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রতিটি পলিব্যাগে প্রায় ২৫ থেকে ৩০ হাজার করে রেনু ছিল। উদ্ধারকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

 

পরে বিষয়টি দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। রেনুগুলো দীর্ঘ সময় পলিব্যাগে আটকে থাকলে মারা যাওয়ার আশঙ্কা থাকায় রাত ১টা ৩৫ মিনিটে উদ্ধারকৃত সব রেনু দেবহাটা উপজেলার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।

 

ধারাবাহিক অভিযানে একের পর এক রেনু জব্দ

অবৈধভাবে চিংড়ি মাছের রেনু সংগ্রহ, পরিবহন ও পাচার রোধে দেবহাটা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। চলতি বছরে পরিচালিত উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে:

– ২৪ এপ্রিল ২০২৬: ৭ পলিব্যাগ রেনু জব্দ, ইছামতী নদীতে অবমুক্ত।
– ৫ মে ২০২৬: ৪ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত।
– ৮ মে ২০২৬: ৫ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত।
– ১৪ মে ২০২৬: ৪ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত।
– ৬ জুন ২০২৬: ৫ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত।
– ৮ জুন ২০২৬: উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের যৌথ মোবাইল কোর্টে ২৫ কেজি অবৈধ চিংড়ি মাছ ধ্বংস এবং ২৫ হাজার টাকা জরিমানা আদায়।
– ১০ জুন ২০২৬: ৪ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত।
– ২২ জুন ২০২৬: ৪ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত।
– ২৮ জুন ২০২৬: ৪ পলিব্যাগ রেনু জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত।

 

দেবহাটা থানা পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে চিংড়ি মাছের রেনু সংগ্রহ, পরিবহন ও পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com