• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪
সর্বশেষ :
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু

নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

মো: আল মামুন / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ জুলাই, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাননগর মোড় থেকে মাছখোলার অভিমুখে হরিণখোলা মোড় পর্যন্ত নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

 

স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছরেও এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।

 

ফলে বর্ষা মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন সড়কটি নির্মিত হলে স্থানীয়দের চলাচল সহজ হবে এবং শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মহব্বত আলী সরদার, সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মোড়ল, প্যানেল চেয়ারম্যান শিব প্রসাদ মণ্ডল, নগরঘাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. এরশাদ হোসেন মিলন, সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, যুবনেতা এস এম পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সড়ক নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের একটি জনদুর্ভোগের অবসান হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com