• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৯
সর্বশেষ :
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ, জনসম্মুখে ধ্বংস আশাশুনিতে দুই প্রকৌশলীর বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত পারুলিয়ায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাধা, মৎস্য চাষীকে কু*পিয়ে জ*খম নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ দেবহাটায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীকে ধ*র্ষণের অ*ভিযোগ মামলায় আটক ১ তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর সীমানা প্রাচীর ভাংচুরে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হাম*লায় আহত ১

সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ, জনসম্মুখে ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬
সাতক্ষীরায় জেলি পুশ করা চিংড়ি বিনষ্ট

গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে অভিযান চালিয়ে প্রায় ২৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করেছে জেলা প্রশাসন। পরে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে মাছগুলো ধ্বংস করা হয়।

 

রবিবার রাত প্রায় ৮টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে রাখা জেলি পুশকৃত চিংড়িগুলো জব্দ করা হলেও ঘটনাস্থলে মাছের মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

 

 

জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেন জানান,খাদ্যে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলি বা অন্যান্য ক্ষতিকর পদার্থ পুশ করে মাছের ওজন বৃদ্ধি করা সম্পূর্ণ অবৈধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই জনস্বার্থে জব্দকৃত প্রায় ২৬০ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। তিনি আরোও জানান, খাদ্যে ভেজাল ও প্রতারণার সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com