• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪
সর্বশেষ :
একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং চুরি মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নির্দেশনায় এসআই (নিঃ) সঞ্জয় পাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গত ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার পারুলিয়া বাজারে বাবুর চায়ের দোকানের সামনে থেকে দেবহাটা থানার একটি চুরি মামলার দুই আসামী—মাসুদ রানা (২৭), পিতা: বাবুল গাজী এবং রাসেলুজ্জামান (২৮), পিতা: আজিজুর রহমান, উভয় সাং- গোদাঘাটা, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে খুলনা জেলার কয়রা উপজেলার কুসুডাঙ্গা এলাকার আলামিনের বাড়ি এবং ভান্ডারখোলা এলাকার আনিছুরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চোরাই ইজিবাইকের ব্যাটারি, কন্ট্রোলার, মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, দেবহাটা থানায় দায়ের হওয়া একটি চুরি মামলার তদন্তের সূত্র ধরে দুই আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চোরাই ইজিবাইকের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (৮ জুলাই) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com