• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৬
সর্বশেষ :
দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত ম*র*দে*হ উ*দ্ধার শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

 

অভিযান চলাকালে পারুলিয়া বাজারের বিভিন্ন জাল ও মৎস্য খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় একটি জালের দোকান থেকে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুন দিয়ে বিনষ্ট করা হয় এবং দোকান মালিকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

এ ছাড়া অভিযানের সময় মৎস্য খাদ্য বিক্রেতাদের লাইসেন্স নবায়ন, পণ্যের মান নিশ্চিতকরণ এবং সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com