• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৩১
সর্বশেষ :
তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডা*কাতের আত্মসমর্পণ, বিপুল অ*স্ত্র-গোলাবারুদ জমা দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। সভায় বিভিন্ন বিষয়ে গঠিত উপকমিটির কার্যক্রম উপস্থাপন করা হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রেসক্লাবের গঠনতন্ত্রের সংশোধনী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

 

সভায় সহযোগী সদস্য ও বাংলাবাজার পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি মো. আব্দুল আহাদের সাধারণ সদস্যপদের আবেদনের বিষয়টি উত্থাপনের পর পর্যালোচনা করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়।

 

এছাড়াও প্রেসক্লাবের আয়-ব্যয়সহ বিভিন্ন সাংগঠনিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সবশেষে সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।
ছবিঃ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com