• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:১৮
সর্বশেষ :
দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
Oplus_131072

শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না, তাদের স্বপ্ন বাস্তবায়নই প্রকৃত শ্রদ্ধা: এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার

গভীর শ্রদ্ধা, দোয়া ও স্মরণে সাতক্ষীরার দেবহাটায় জুলাই যোদ্ধা শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদ আসিফ হাসানসহ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে অতিথিরা শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “শহীদ আসিফ হাসানের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। তাঁর আদর্শ, সাহসিকতা ও দেশপ্রেম নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না; তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই জাতি প্রকৃত অর্থে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে।”

 

তিনি আরও বলেন, “শহীদদের স্মৃতি সংরক্ষণ, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের সবার দায়িত্ব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি নুর নবী, সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ. এম. ইমদাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক তরফদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সদস্য, সুধীজন ও বিপুল সংখ্যক এলাকাবাসী।

 

অনুষ্ঠানের শেষপর্বে শহীদ আসিফ হাসানসহ দেশের সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com