• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
Oplus_131072

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে দেবহাটা বাজার ও থানা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম।

 

এ সময় বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানজির মতিন, উপজেলা মহিলা শ্রমিক দলের সভাপতি ও ইউপি সদস্য সাজু পারভিন, জেলা পেশাজীবী দলের সহ-সভাপতি শহিদুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com