• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটির দুরবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার হাজারো মানুষ। বারবার জনপ্রতিনিধিদের অবহিত করেও কার্যকর কোনো সংস্কার না হওয়ায় শেষ পর্যন্ত নিজেদের অর্থ ও শ্রম দিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

 

স্থানীয়দের দাবি, চণ্ডীপুর গ্রামের এই সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে দুর্ভোগ আরও বেড়ে যায়।

 

বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। কোথাও কোথাও পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতা। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত কিংবা কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও স্থানীয়দের নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নিজেদের উদ্যোগেই রাস্তার সংস্কার কাজে নেমেছেন গ্রামের সাধারণ মানুষ।

 

সরেজমিনে দেখা যায়, এলাকার দিনমজুর, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন বয়সী স্থানীয়রা নিজেদের শ্রম দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট বসানো ও সলিংয়ের কাজ করছেন। কেউ ইট বহন করছেন, কেউ রাস্তার গর্ত ভরাট করছেন, আবার কেউ ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। নিজেদের কষ্টার্জিত শ্রম দিয়ে নিজেদের যাতায়াতের পথটি সংস্কারের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

 

স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা অনেকবার জনপ্রতিনিধিদের রাস্তার সমস্যার কথা জানিয়েছি। কিন্তু দীর্ঘদিনেও কোনো কাজ হয়নি। মানুষের চলাচলের কষ্ট আর সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত আমরা নিজেরাই রাস্তা সংস্কারের কাজে নেমেছি।”

 

তারা আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় রাস্তা পাকাকরণ ও উন্নয়নমূলক কাজ চলছে। অথচ চণ্ডীপুরের মতো একটি জনগুরুত্বপূর্ণ এলাকায় সামান্য ইটের সলিং রাস্তা সংস্কারের জন্যও দীর্ঘদিন ধরে মানুষের অপেক্ষা করতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

 

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি খুব বেশি বড় কোনো প্রকল্পের দাবি করছে না। প্রয়োজনীয় ইট ও সামান্য সংস্কারকাজ করা গেলেই আপাতত মানুষের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে কাজ করতে বাধ্য হয়েছেন।

 

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত চণ্ডীপুর গ্রামের জনগুরুত্বপূর্ণ সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সড়কটি স্থায়ীভাবে সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

স্থানীয়দের ভাষ্য, “জনপ্রতিনিধিদের কাছে বারবার বলেও যদি রাস্তার কাজ না হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কতদিন আর অপেক্ষা করবে? নিজেদের চলাচলের জন্য নিজেদেরই কাজ করতে হচ্ছে।”

 

জনগুরুত্বপূর্ণ এই সড়কটির দ্রুত সংস্কার করা হলে চণ্ডীপুর গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com