• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১১
সর্বশেষ :
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী

তালার ঘুষখোর নায়েব আব্দুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ১২৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতিসহ বিস্তর অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন শরিফা বেগম নামে এক নারী। তিনি উপজেলার খলিলনগর গ্রামের নুর আলী খাঁর স্ত্রী।

 

অভিযোগপত্র সূত্রে জানা যায়, খলিলনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রহমান দুই বছর ধরে কর্মরত আছেন। তিনি নিজে ও বিভিন্ন দালালের মাধ্যমে প্রকৃত হিসাবের অতিরিক্ত অর্থ আদায় করেন এবং ঘুষ বাণিজ্যের মাধ্যমে আদালতের মামলার তদন্তে ভুয়া প্রতিবেদন দেন বলে অভিযোগ। তার অফিস থেকে ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে না বলেও অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, “আমি এখন গাড়িতে আছি, অফিসে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com