নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ সফল করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও অংশীদার সংস্থার উদ্যোগে প্রস্তুতিমূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯আগষ্ট) দুপুরে সদর উপজেলা ইউএনও কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফি।
সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সকল ইউনিয়নের বাসিন্দাদের ০১বছর থেকে সকল বয়সী (গর্ভবতী মহিলা ব্যাতিত) ২ ডোজ কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। আগামী ২২ আগষ্ট ২০২৬ তারিখ হতে ওরাল কলেরা ভাকসিন ক্যাম্পেইন চালু হবে।
ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই অনলাইনে (https://vaxepi.gov.bd) রেজিষ্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।
সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান (রোগ নিয়ন্ত্রণ)।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা’ সঞ্চালনায় অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর, মাদ্রাসা ও বিদ্যালয় শিক্ষক, ব্যাবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
https://www.kaabait.com