• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩২
সর্বশেষ :
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১২০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Oplus_131072

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমকে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দেবহাটা থানায় আয়োজিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ওসি (তদন্ত) মো: রেজাউল করিম সহ থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল আলিমের দেবহাটা থানায় দায়িত্ব পালনকালের বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথা তুলে ধরা হয়।

 

দেবহাটা থানায় দায়িত্ব পালনকালে অফিসার ইনচার্জ আব্দুল আলিম অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান পরিচালনা, মাদক উদ্ধার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখেন।

 

বিদায় অনুষ্ঠানে দেবহাটা থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ আব্দুল আলিমকে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও কর্মজীবনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

 

দেবহাটা থানার দায়িত্ব থেকে বিদায় নিলেও তাঁর কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার স্মৃতি সহকর্মী ও স্থানীয়দের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে অনুষ্ঠানে উপস্থিতরা প্রত্যাশা ব্যক্ত করেন।

 

বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল আলিমের ভবিষ্যৎ কর্মজীবন আরও সুন্দর, সফল ও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা রইল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com