• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৬
সর্বশেষ :
একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া / ১০৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জ্বালানি সংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও পরিবেশগত চ্যালেঞ্জের মধ্যে ইট শিল্পকে টিকিয়ে রাখা এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরের দাবিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ-২০২৬’।

 

কুষ্টিয়া জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক কাজী নাজীর আহম্মেদ মুন্নু। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার ও সদস্য সচিব খাজা নাসির উদ্দীন শান্তিসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

 

সমাবেশে জিগজ্যাগ ও আধুনিক গ্রিন-টেকনোলজি ব্যবহারে সরকারি সহায়তা, কৃষিজমি রক্ষা করে বিকল্প মাটির ব্যবহার এবং লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্রের জটিলতা নিরসনে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ চালুর দাবি জানানো হয়।

 

নেতৃবৃন্দ বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি ইট শিল্পকে আধুনিকায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। শিল্পটি রাতারাতি বন্ধ না করে রূপান্তরের জন্য সময় ও সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করার আহ্বান জানান তারা।

 

সভা শেষে সভাপতি মোঃ লুৎফর রহমান ইট শিল্প রক্ষা ও টেকসই নির্মাণের স্বার্থে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com