• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪
সর্বশেষ :
তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলো প্রজন্মের উপহার সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল গোয়ালপোতায় চেতনা নাশক মিশিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩ দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত করার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে বিশ্ব ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা পুষ্টি কমিটির সভাপতি আফছার আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজীসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে ইউনিয়নের প্রায় শতাধিক শিশু ও তাদের অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় দেবহাটা সদর ইউনিয়নকে অপুষ্টিমুক্ত করতে ইতোমধ্যে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিশুদের সুস্থ বিকাশে সুষম ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। অপুষ্টি দূর করতে পরিবার, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও সমাজের সচেতন মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, ধারাবাহিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেবহাটা সদর ইউনিয়নকে একটি আদর্শ ও সম্পূর্ণ অপুষ্টিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com