• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪০
সর্বশেষ :
দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের এনগেজ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য পরিবেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

কর্মসূচির শুরুতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বারসিক এনগেজ প্রকল্পের সুশীল সমাজ সংগঠন (CSO) ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু অভিযোজন এবং পরিবেশগত মানবাধিকার বিষয়ে বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল প্রদর্শন করা হয়।

 

অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও সিএসও সদস্যদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র। তিনি বারসিক এনগেজ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিবেশ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক দায়িত্ব। সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির এবং উপজেলা এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান।

 

বক্তারা পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের সদস্যদের পাশাপাশি বারসিক এনগেজ প্রকল্পের রোকসানা পারভীন, সুপর্ণা মিত্র, মাহুয়া পারভীনসহ বারসিকের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ে একটি সচেতনতামূলক পথনাটক পরিবেশিত হয়।

 

নাটকের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা, পরিবেশ ধ্বংসের কারণ এবং জলবায়ু অভিযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দিনব্যাপী কর্মসূচির শেষপর্বে পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পরিবেশগত মানবাধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শরিফুল ইসলাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com