• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০২
সর্বশেষ :
একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী পালিত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

 

বুধবার (২৬ আগস্ট) দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মঈনউদ্দীন ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. আনোয়ারুল ইসলাম ও বিদ্যালয়ের পিটিএ সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিক ও সহকারী শিক্ষক আলী ফরহাদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. সোহরাব হোসেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. এবরান আলী। আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার ওপর আলোকপাত করা হয়।

 

পরে দেশ, জাতি, বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক ও হাফেজ আলী ফরহাদ।

 

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com