• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭
সর্বশেষ :
তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা

শাহরুখ ক্যারিয়ারের শেষ সিনেমা নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ৪৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: শাহরুখ খান অভিনীত ‘জিরো’ সিনেমা ২০১৮ সালের শেষে মুক্তি পায়। এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেই থেকে পরপর কয়েকটি সিনেমা ব্যর্থ হয়। এর উপরে মহামারি ও লকডাউনের প্রভাব শাহরুখকে পিছিয়ে দিয়েছে। এসব কারণে প্রায় সব মিলিয়ে প্রায় চার বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। ২০২৩ সালের জানুয়ারি মাসে বলিউড বাদশা যে স্বরূপে প্রত্যাবর্তন করেছেন। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। গত বছরের প্রথম সিনেমাই সুপারহিট হয়। ভারতসহ দুনিয়াজুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি রুপির ব্যবসা করেছিল এ সিনেমা। ‘পাঠান’ ঝড় থামতে না থামতেই ‘জওয়ান’সিনেমায় মজেছিলেন ভক্ত-অনুরাগীরা। সেপ্টেম্বরে ‘জওয়ান’আলোড়ন তোলার পর বছরের শেষ বড়দিনের মৌসুমে ‘ডাঙ্কি’র মুক্তি পায়। একই বছরে পরপর তিনটি হিট সিনেমা- ভাবা যায়! কিন্তু নতুন বছরে কী পরিকল্পনা বাদশার? এ বছর কি একটিও সিনেমা মুক্তি পাবে না শাহরুখের? না কি হিটের হ্যাটট্রিক করেই নেবেন অবসর তিনি! এখন এ আলোচনাই চলছে শাহরুখ ভক্তদের মাঝে।স¤প্রতি দুবাইতে ওয়ার্ল্ড গভমেন্ট সামিটে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ। সেখানেই তার চলচ্চিত্র ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে কথা বলেছেন। তার জীবনদর্শন নিয়ে কথা বলেছেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, গত বছরের তার হিট সিনেমা হ্যাটট্রিকের পর এবার কি পুরোপুরি অবসর নেবেন তিনি? এমন প্রশ্ন ওঠার অবশ্য সঙ্গত কারণও রয়েছে। কেননা নতুন বছরে এখনো তার কোনো সিনেমার কথা শোনা যাচ্ছে না। দুবাইয়ের অনুষ্ঠানে শাহরুখ খান জানান, আরও ৩০ বছর হেসে খেলে অভিনয় করবেন তিনি।শাহরুখ আরও জানিয়েছেন, জীবনের শেষ যে সিনেমাটি করবেন, সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ সিনেমা হবে। সেটি তার জীবনের শ্রেষ্ঠ সিনেমা হবে। এ সিনেমা নির্মাণের শুরু আগে জন্য তিনি দর্শকদের কাছে অনুরোধ করবেন উর্দু ও আরবি ভাষা শেখার জন্য। তিনি চান তার শেষ সিনেমাটি যাতে বিশ্বজুড়ে দর্শকরা উপভোগ করতে পারেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com