• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২
সর্বশেষ :
দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ৯ বছর আগে বিএনপি নেতা নিহ*তের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার

সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

 

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কর্মীদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

 

তিনি আরও বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকের ভূমিকা রয়েছে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম ও সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক প্রমুখ।

 

সম্মেলনে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com