• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০
সর্বশেষ :
না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন

আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি / ২০৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

তালা উপজেলা সমিতি-ঢাকা’র সাংগঠনিক সম্পাদক, পাটকেলঘাটা থানা সমিতি-ঢাকা’র দপ্তর সম্পাদক, সাতক্ষীরা জেলা সমিতি-ঢাকা’র কার্যনির্বাহী সদস্য, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র আজীবন সদস্য, আই.ই.এ.বি. সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, নূরোদয় ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনির ফেসবুক স্টাটাস ঘিরে আলোচনা – সমালোচনা।

 

স্টাটাসটি হুবহু তুলে ধরা হল-

একজন মানুষের বিএনপির সভাপতি পদও লাগবে, আবার অঙ্গসংগঠন যেমন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল ইত্যাদি দলসহ গুরুত্বপূর্ণ পদগুলোতেও তার পছন্দের বা পরিবারের লোকজন থাকতে হবে। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ লাগবে, টিসিবির ডিলারশিপ লাগবে, সারের ডিলারশিপ লাগবে, স্কুলের সভাপতি হতে হবে, চেয়ারম্যান হতে হবে, বড় বড় ঘের-ভেড়ীর নিয়ন্ত্রণও লাগবে। সকল শালিশের প্রভাব, চাকরির সুপারিশ, সামাজিক কর্তৃত্ব—সবকিছুর ক্ষমতা যেন একজনের হাতেই থাকতে হবে!

আর আমরা সাধারণ কর্মীরা কী করব? সারাবছর নেতা নেতা বলে স্লোগান দেব, তার চরিত্রের প্রশংসা করব, নির্বাচনের সময় রাত জেগে মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাইব, আর ভাবব দল ও জনগণের জন্য কাজ করছি।

কিন্তু বাস্তবতা হলো, অনেক ক্ষেত্রে ত্যাগী কর্মীদের মূল্যায়নের চেয়ে ব্যক্তিস্বার্থ, ক্ষমতার কেন্দ্রিকতা এবং প্রভাব বিস্তারই বড় হয়ে দাঁড়ায়। কর্মীরা বিপদে পড়লে, অন্যায়ের শিকার হলে কিংবা কোনো প্রয়োজনে পাশে কাউকে খুঁজলে তখন অনেক সময় তাদের মূল্য কতটুকু, সেটা তখন সেই কর্মী বুঝতে পারে।

তাই অন্ধ অনুসরণ নয়, নিজের আত্মমর্যাদা, বিবেক ও অধিকার সম্পর্কে সচেতন হোন। ব্যক্তি নয়, আদর্শকে অনুসরণ করুন। কারণ ব্যক্তি পরিবর্তন হয়, ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু নীতি ও আদর্শই শেষ পর্যন্ত মানুষের পাশে থাকে।

রাজনীতি যদি জনসেবার পরিবর্তে ব্যক্তি স্বার্থের হাতিয়ার হয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হয় কর্মী, ক্ষতিগ্রস্ত হয় সংগঠন, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ।

তাই বলি প্রিয় সহযোদ্ধা ভাইরা চোখ থেকে কাঠের চশমা খুলে সঠিক পথে আসেন এসব স্বার্থপর নেতাকে বয়কট করুন নতুবা সামনে খুব খারাপ দিন আসবে নিশ্চিত যে দিন আসবে সেদিন ই বুঝবেন তকন নিজের চুলছেড়া আর কোন উপায় থাকবে না । সকলকে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com