• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫০
সর্বশেষ :
দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আজম মনির, চ্যানেল নাইনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিক বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক রানার-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি অনাথ মন্ডল। এ সময় উপস্থিত সাংবাদিকেরা দৈনিক রানারের দীর্ঘ পথচলা, সংবাদ প্রকাশে পেশাদারত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমানুষের কথা তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের দায়িত্বশীলতা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা দৈনিক রানারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

ছবি। দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুম কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com