• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

 

দেবহাটাসহ জেলায় ৬০৯টি পূজামন্ডপকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার ১৩ অক্টোবর সন্ধ্যায় তিনি দেবহাটা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন।

 

পুলিশ সুপার বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিট পুলিশিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সার্কেল অফিসারসহ তিনি নিজে জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন।

 

প্রতিমা ও মন্ডপের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজামন্ডপ পরিদর্শন করতে পারেন সেজন্য সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক থাকবে।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সাথে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, ডিবির ওসি মাহমুদুর রহমান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, পারুলিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, ইউপি সদস্য অসীম কুমার মন্ডল, পারুলিয়া জেলিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ চন্দ্র মন্ডল ও সাধারন সম্পাদক উত্তম কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com